1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সব কিছু জানি না, মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সব কিছু জানি না, মন্তব্য করে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার

মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের হার কমানো নিয়ে দরকষাকষি চলমান। এ বিষয়ে সব কিছু জানেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সেজন্য তিনি এ বিষয়ে মন্তব্য করে কোনো বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চান না। 

বুধবার (১৬ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের মাসব্যাপী ফটোগ্রাফি এবং গ্রাফিতি প্রদর্শনী উদ্ধোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ প্রসঙ্গে আসলে আমি কিছু বলতে চাই না। বলতে চাই না এ কারণে যে, নেগোসিয়েশন এখনো চলমান। নেগোসিয়েশন চলমান অবস্থায় এ নিয়ে কমেন্ট করে…আমি যেহেতু সরকারের মানুষ সরকারের পক্ষ থেকে আমি কোনো বিব্রত পরিস্থিতি সৃষ্টি করতে চাই না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের (গোপনীয়তার চুক্তি) কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। নন-ডিসক্লোজার চুক্তির প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, নন-ডিসক্লোজার চুক্তি হতেই পারে, এই তথ্যটা আমরা গোপন রাখব। এক্ষেত্রে কী হবে না হবে, এটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানে। আমি এ সম্পর্কে কোনো কমেন্ট করতে চাই না। যেহেতু নেগোসিয়েশন চলছে, দেখি ফলাফল কী দাঁড়ায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ৩৫ শতাংশ শুল্ক আলোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী আগস্ট থেকে কার্যকর হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights