1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সৈয়দ দিদারুল মাইজভান্ডারী মারা গেছেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০২ বার

মাইজভান্ডার দরবার শরীফের অন্যতম আওলাদ, শাহসুফী ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

ডা. দিদারুল হক মাইজভান্ডারী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি চতুর্থ। তাদের তিন ভাই ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার ছিলেন।

তিনি গাউছুল আজম মাইজভান্ডারী (ক.)-এর একজন অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights