1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার-নার্স

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৪ বার

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের চিকিৎসা দিতে ভারতের অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগ‌গিরই ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২২ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে অগ্নিদগ্ধদের জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায়।

বিজ্ঞ‌প্তি‌তে বলা হ‌য়ে‌ছে, ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছিলেন এবং সহায়তা ও সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন।

অগ্নিদগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিয়ে অগ্নিদগ্ধ বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সদের একটি দল শিগ‌গিরই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তারা রোগীদের অবস্থা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে ভারতে আরও চিকিৎসা এবং বিশেষায়িত সেবার জন্য সুপারিশ করবেন।

তাদের প্রাথমিক মূল্যায়ন এবং চিকিৎসার উপর নির্ভর করে অতিরিক্ত চিকিৎসা দলও পৌঁছতে পারে ব‌লেও বিজ্ঞ‌প্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights