1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

সাইমুমের পরিবেশনার মধ্য দিয়ে শুরু ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

শুরুতে সাইমুম শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা ‌‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ গানটি পরিবেশন করেন।

দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী।

আরও থাকছে যেসব আয়োজন

অনুষ্ঠানে টং-এর পরিবেশনা হবে। এরপর পর্যায়ক্রমে থাকবে কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদের পরিবেশনা, তাশফির গান।

তাপর থাকবে চিটাগাং হিপহপ হুড, সেজান, শূন্য, ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন, সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস, ওয়ারফেজ এর পরিবেশনা।

এরপর শুরু হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। তাপর বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর, পারশার পরিবেশনা। পর্যায়ক্রমে এলিটা করিমের গান ও স্পেশাল ড্রোন ড্রামা ইত্যাদি। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

এই আয়োজনে সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে পারবেন জানিয়ে আয়োজকরা বলছেন, ‘এটি শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক।’

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights