1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
শিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

শিবিরের ‘জুলাই জাগরণ’ র‌্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১০৫ বার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে ‘৩৬ জুলাই (৫ আগস্ট) গণঅভ্যুত্থানের মাধ্যমে ফতহে গণভবনের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির প্রতিপাদ্য ছিল—‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ।’

র‌্যালিটি মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট এই শাহবাগ থেকে একটি জাগরণ তৈরি হয়েছিল। তারা আমাদেরকে হত্যা করে, গুম করে, আয়না ঘরে নিয়ে, রিমান্ডে নিয়ে নির্যাতন করে এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ছাত্রসমাজ দীর্ঘদিনের ইতিহাসের এই অনিবার্য দাবির পরিপ্রেক্ষিতে জুলাই আগস্ট বিপ্লব সহযোগিতা করেছিল।

তিনি বলেন, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, জুলাই শুধু একটি ক্ষমতার পরিবর্তন নয়, জুলাই একটি জাগরণের নাম।

ছাত্রশিবিরের সভাপতি বলেন, এই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন।

জাহিদুল ইসলাম বলেন, এক বছর পর একজন হত্যাকারীর বিচার করতে পারলেন না। আপনারা কীসের বিপ্লবী সরকার? কীসের রক্তের সরকার? আপনারা একটি ধীরগতির অলস সরকার।

তিনি বলেন, যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করা হয়, যদি ঘোষণাপত্রে কোনো ব্যক্তি, গোষ্ঠী, দলের বক্তব্যের প্রতিচ্ছবি হয়, আমরা ছাত্র সমাজ এই ঘোষণাপত্র চুরমার করে দেব ইনশাআল্লাহ। এই ঘোষণাপত্রে প্রত্যেক শহীদ গাজীকে স্বীকৃতি দিতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com