1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, হাসিনার পরিণতি মনে রাখতে হবে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, হাসিনার পরিণতি মনে রাখতে হবে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘৩৬ জুলাই’ উদযাপন অনুষ্ঠানের মঞ্চে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সে যেই হোক এ জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে, শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, বিজয়, মুক্তি এবং স্বাধীনতার এক বছর। গত বছর আজকের এ দিনে ছাত্র-জনতা সংসদ, গণভবন দখলে নিয়েছিল। খুবই স্পষ্টভাবে বিশ্বকে এ সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এ দেশের জনগণের। আর যেন কোনো শাসক, শোষক হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে। কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে ওঠতে না পারে সেই মেসেজ আজকের এ দিনে দেওয়া হয়েছিল।

জুলাই ২০২৪-এ শেষ হয়ে যায়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আজকের এ ক্রাউড, আপনারা দেখিয়ে দিচ্ছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে।

উপদেষ্টা আরও বলেন, আমাদের শহীদ ভাই-বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম স্বাধীন এবং জনগণের ক্ষমতার বাস্তবায়ন করার জন্য সেই পথ সারাজীবন অনুসরণ করব।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights