1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়া চারমাথায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়া চারমাথায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার

বগুড়া মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের এলজিডি ভবন এলাকায় ‘পাঁচ ভাই’ নামে একটি আবাসিক হোটেল থেকে সবুজ আহমেদ মিরাজ নামে এক যুবকের ম’র-দে’হ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে খবর পেয়ে উপশহর ফাঁড়ির এসআই সোহাগ ফকির ঘটনাস্থলে পৌঁছে হোটেলের একটি কক্ষ থেকে মিরাজের ম’র-দে’হ উদ্ধার করেন। পরে ম’র-দে-হ’টি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নওগাঁ জেলার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

উপশহর ফাঁড়ির এসআই সোহাগ ফকির ম’র-দে’হ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কীভাবে ওই যুবকের মৃ-ত্যু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী—তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com