1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৭ বার

 

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুর (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, রাজনৈতিক ওই মামলার এজাহারে নূপুরের নাম ছিল না। তবে তদন্তে তার নাম উঠে আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর বগুড়া সদর থানায় মামলাটি করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান আসামি করে ২০২ জনের নাম উল্লেখসহ মোট ৩০২ জনকে আসামি করা হয়।
মামলার বাদী নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য দাবি করে এজাহারে উল্লেখ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে চাঁদনীবাজার এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

এ সময় ককটেল ও বোমা বিস্ফোরণ এবং গুলিবর্ষণের অভিযোগ করা হয়। এতে তিনি কপাল, বুক ও উরুতে গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি এ মামলাটি করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com