1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তরুণদের মাঠমুখী করতে ভাটরা ইউনিয়নে প্রতিটি গ্রামে ফুটবল দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তরুণদের মাঠমুখী করতে ভাটরা ইউনিয়নে প্রতিটি গ্রামে ফুটবল দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান

নিজস্ব প্রতিবেদক, তানভির রহমান
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার

 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ইউনিয়নের প্রতিটি গ্রামে ফুটবল বিতরণ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুর রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় ভাটরা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব ফুটবল বিতরণ করা হয়। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফুটবল বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, ইউপি সদস্য মোক্তাছুর রহমান তোতা, হাসান মাহমুদ, তরুণ যুবদল নেতা শাহাজাদ আলম সোহাগ, সাংবাদিক এ.কে.এম মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় মাহাবুর রহমান বলেন, “তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হলে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। ইউনিয়নের প্রতিটি গ্রামের তরুণরা যাতে মাঠে খেলাধুলা করতে পারে, সে লক্ষ্যেই ফুটবল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, শুধু ফুটবল বিতরণ নয়, তরুণদের নিয়ে নিয়মিত খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রম আয়োজনের মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা থাকবে। ভবিষ্যতে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় তরুণরা জানান, ইউনিয়নের প্রতিটি গ্রামে ফুটবল পৌঁছে দেওয়ার ফলে গ্রামের মাঠগুলোতে খেলাধুলার আয়োজন বাড়বে। এতে তরুণদের মধ্যে শারীরিক সক্ষমতার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পাবে।

স্থানীয়রা বলছেন, তরুণদের মাঠমুখী করতে মাহাবুর রহমানের এমন উদ্যোগ প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ভাটরা ইউনিয়নের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে প্রত্যাশা তাদের।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com