1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি গয়েশ্বর চন্দ্র রায় - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির নতুন সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নূর-ই-আলম চৌধুরী এই প্রস্তাব উত্থাপন করেন।

পুনর্গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. শহিদুল ইসলাম (ফরিদপুর-৪), মো. মোস্তাফিজুর রহমান (নওগাঁ-১), মো. ফরিদুল কবীর তালুকদার (জামালপুর-৪), মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (ময়মনসিংহ-৪), মো. মুজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), মোছা. সাবিরা সুলতানা (মহিলা আসন-১৪), মো. গোলাম রছুল (যশোর-৪) এবং মো. আসাদুজ্জামান (রংপুর-১)।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights