1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কক্সবাজার উপকূলে ট্রলারডুবি: দুই জেলের প্রাণহানি, নিখোঁজ আরও দুজন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কক্সবাজার উপকূলে ট্রলারডুবি: দুই জেলের প্রাণহানি, নিখোঁজ আরও দুজন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার

কক্সবাজারের নাজিরারটেক উপকূলের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনায় আরও দুজন জেলে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এছাড়া নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ফয়েজ ও সাইফুলের মরদেহ উদ্ধার করেন। নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights