
দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে দেশে সারের যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে, তা আগামী এক থেকে দুই দিনের মধ্যেই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।
কৃষিমন্ত্রী আরও অভিযোগ করেন যে, একটি স্বার্থান্বেষী মহল বাজারে সারের কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করছে। অথচ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় ২ লাখ মেট্রিক টন সার বেশি মজুত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের কথাও জানিয়েছেন মন্ত্রী।
এর আগে, সচিবালয়ে আয়োজিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেশের সামগ্রিক কৃষি খাতের পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রতিনিধির নাম 
























