সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সফরের অংশ হিসেবে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। এছাড়া সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান এশিয়ান গেমস ও বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও বৈঠক করবেন বলে জানিয়েছে আইএসপিআর।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আপলোডের সময় : 10:36:55 am, Wednesday, 16 September 2026