
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে তোলপাড়ের মধ্যে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ডিএমপি থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডিবি ও ডিএমপি সদরদপ্তরের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই কমিটি অডিওর সত্যতা এবং এর পেছনের কারণ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করবে।
ভাইরাল হওয়া অডিওটিতে রাকিবুল হাসানের কণ্ঠস্বর বলে দাবি করা হয়, যেখানে রাস্তায় নিয়োজিত পুলিশ বাহিনীকে দুর্বল হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া অডিওতে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিএনপির প্রতি ঝুঁকে পড়ার দাবি এবং পুলিশের পদায়নে আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ নিয়ে আলোচনা করতে শোনা যায়। ওই অডিওতে আরও বলা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে এলে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিতে অক্ষম হবে।
প্রতিনিধির নাম 
























