
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিক যানবাহনের জন্য বিশেষ নিবন্ধন নম্বর প্লেট নিলামে তোলার ঘোষণা দিয়েছে। আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের মাধ্যমে এই নিলাম প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আগ্রহীরা অ্যাপের নির্দিষ্ট সেকশনে গিয়ে পছন্দের নম্বরের জন্য আবেদন করতে পারবেন। জেনারেল ডাইরেক্টরেট অব ট্রাফিকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে ‘সৌম’ (Sooum) অ্যাপের নির্দিষ্ট সেকশনে এসব নম্বরের জন্য আগ্রহ প্রকাশ বা ‘Express Interest’ অপশনটি চালু হবে। এই পুরো নিলাম প্রক্রিয়ার ধাপগুলো নিচে তুলে ধরা হলো।
নিলাম প্রক্রিয়ার ধাপসমূহ
- আগ্রহ প্রকাশ ও জামানত: পছন্দের নম্বরের জন্য অ্যাপে আগ্রহ জানানোর পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে সিকিউরিটি ডিপোজিট বা জামানত জমা দিতে হবে।
- অভ্যন্তরীণ নিলাম: আগ্রহ
ট্রাফিক বিভাগের নীতিমালা অনুযায়ী, যদি কোনো বিশেষ নম্বরের বিপরীতে কেবল একজন ব্যক্তি আগ্রহ প্রকাশ করেন, তবে কোনো প্রতিযোগিতা ছাড়াই নির্ধারিত মূল্যে সেই নম্বরটি তাকে বরাদ্দ দেওয়া হবে। আর যদি একই নম্বরের জন্য একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে অনলাইন নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে সেই নম্বরটি প্রদান করা হবে।
গাড়িপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ। স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হবে। বিস্তারিত তথ্য এবং নিলামে অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহীদের নিয়মিত ‘সৌম’ অ্যাপ চেক করার পরামর্শ দিয়েছে কাতার ট্রাফিক বিভাগ।
গুরুত্বপূর্ণ তথ্য
- অভ্যন্তরীণ নিলাম (Internal Auction): আগ্রহ প্রকাশের নির্ধারিত সময় শেষ হওয়ার পর, যেসব নম্বর নিয়ে একাধিক ব্যক্তি আগ্রহ দেখাবেন, তাদের মধ্যে ২৪ ঘণ্টার একটি অভ্যন্তরীণ নিলাম অনুষ্ঠিত হবে।
- বিশেষ কিছু নিয়ম ও শর্ত।
প্রতিনিধির নাম 
























