চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজ

নির্মাণ প্রকল্পের কাজ অসমাপ্ত রাখা ও চুক্তিভঙ্গের দায়ে অভিযুক্ত এক কোম্পানি এবং দুই ব্যক্তির দায়ের করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন কাতারের ক্যাসেশন কোর্ট। আল শার্ক পত্রিকার তথ্যানুযায়ী, আদালত আগের রায় বহাল রেখে অভিযুক্তদের এই মোটা অঙ্কের অর্থ ফেরতের নির্দেশ প্রদান করেছেন। রায় অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক কোম্পানিকে সর্বমোট ১২ লাখ ২৩ হাজার কাতারি রিয়াল পরিশোধ করতে হবে। এর মধ্যে অগ্রিম পরিশোধিত ১ লাখ ২৩ হাজার রিয়াল এবং ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ১ লাখ রিয়াল অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতের নথি বিশ্লেষণ করলে দেখা যায়, ৫৫ লাখ রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বাদী পক্ষ চুক্তির সকল আর্থিক শর্ত ও কিস্তি যথাসময়ে পরিশোধ করলেও অভিযুক্ত কোম্পানিটি তাদের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেয়। নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও তারা প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই কার্যক্রম বন্ধ করে দেয়। আদালতের নথিপত্র অনুযায়ী, ৫৫ লাখ (৫.৫ মিলিয়ন) রিয়াল ব্যয়ে একটি গুদাম, শ্রমিক আবাসন, সীমানাপ্রাচীর ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণের জন্য একটি চুক্তি হয়েছিল।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কোম্পানিটি ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্টে মামলা দায়ের করে। একজন প্রকৌশলী বিশেষজ্ঞের প্রতিবেদনের ভিত্তিতে তারা অসম্পূর্ণ কাজের মূল্য হিসেবে ১৯ লাখ ৬৯ হাজার রিয়াল এবং ত্রুটিপূর্ণ কাজের জন্য আলাদা ক্ষতিপূরণ দাবি করে। আদালত পর্যবেক্ষণে দেখতে পান যে, বাদী তার প্রতিশ্রুতি রক্ষায় পূর্ণ সচেষ্ট থাকলেও অভিযুক্তরা চুক্তির মান ও সময়সীমা বজায় রাখতে চরম ব্যর্থ হয়েছে, যা সরাসরি চুক্তিভঙ্গের সামিল।

প্রথমে ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে অর্থ পরিশোধের রায় দিয়েছিল। পরবর্তীতে আপিল আদালতেও সেই রায় বহাল রাখা হয়। সবশেষে ক্যাসেশন কোর্টও আবেদন খারিজ করে আগের রায়টিকে চূড়ান্ত করেন। এর মাধ্যমে মামলার দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

চুক্তিভঙ্গ ও অসম্পূর্ণ কাজ

আপলোডের সময় : 10:56:52 am, Tuesday, 29 September 2026