জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয়বস্তু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হল’-এ এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইংয়ের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রীর চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফরকালে মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে এই সব দ্বিপক্ষীয় আলোচনা ও সফরের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য রাখবেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত থাকবেন। সফরের অর্জন ও প্রাপ্তিগুলোই মূলত এই সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আপলোডের সময় : 10:51:53 am, Wednesday, 30 September 2026