খেলনার আড়ালে ড্রোন আমদানি, কোটি টাকার চালান জব্দ

রাজধানীর কমলাপুর কাস্টম হাউস আইসিডি গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ড্রোন জব্দ করেছে। রিমোট কন্ট্রোল খেলনা হিসেবে ঘোষণা দিয়ে অবৈধভাবে এসব ড্রোন আমদানি করা হয়েছিল। অভিযানে মোট ১ হাজার ৯৮০টি ড্রোন উদ্ধার করেছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এ সময় চালান থেকে ড্রোনগুলো শনাক্ত করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ বিভাগ জানায়, ঢাকার চকবাজারের মিম কালেকশন নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এই চালানটি এনেছিল। ২৭ সেপ্টেম্বর দাখিল করা বিল অব এন্ট্রির (বি/ই নং-১২৩৬৭) বিপরীতে ৩০ সেপ্টেম্বর বুধবার পণ্যগুলোর কায়িক পরীক্ষা চালানো হয়। এতে খেলনার ঘোষণা থাকলেও বাস্তবে ড্রোন পাওয়া যায়। এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিল অব এন্ট্রি (বি/ই নং-১২৩৬৭, তারিখ: ২৭/০৯/২০২৬) অনুযায়ী আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকা কর্তৃক বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা পণ্যচালানটির কায়িক প।

কাস্টমস কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন জানিয়েছেন, রাজস্ব ফাঁকি এবং আমদানি নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ড রোধে এনবিআর চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী কাস্টম হাউস কঠোর অবস্থানে রয়েছে। নিয়মবহির্ভূত এই আমদানির ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলাদি যাচাই সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

খেলনার আড়ালে ড্রোন আমদানি, কোটি টাকার চালান জব্দ

আপলোডের সময় : 09:15:33 am, Thursday, 1 October 2026