ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বাস্তবায়িত সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত অনুষ্ঠানে রুফটপ সোলার প্যানেল থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, সরকারি ভবনে স্থাপিত দেশের প্রথম এই প্রকল্পে তিন উপজেলায় মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে স্ব-স্ব ভবনের চাহিদা মেটাবে এবং উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনসহ মোট আটটি স্থাপনায় সোলার প্যানেল বসানো হয়েছে, যার সক্ষমতা ২৪৯ কিলোওয়াট। ছাগলনাইয়া উপজেলায় উপজেলা পরিষদ, পৌরসভা, ডাকবাংলো ও ইউনিয়ন পরিষদ ভবনের ছাদসহ ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট সক্ষমতার প্যানেল যুক্ত করা হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলায় পরিষদ ভবন, অডিটোরিয়াম, তিনটি ইউনিয়ন পরিষদ ভবন ও জেলা পরিষদ ডাকবাংলো মিলিয়ে ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সিস্টেমের সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পালন করছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইনের ভাষ্যমতে, এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী ফেনী সফরের অংশ হিসেবে দুপুর আড়াইটার দিকে পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করেন। এর পরপরই তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানের কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ফেনীতে দেশের প্রথম রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপলোডের সময় : 10:14:44 am, Friday, 2 October 2026