
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ভ্রমণে যাওয়া ব্যক্তিদের কঠোরভাবে ভিসার সব শর্ত মেনে চলার তাগিদ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় দূতাবাস স্পষ্ট করেছে যে, ভিসার অপব্যবহার বা নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় দেশটিতে অবস্থান করলে ভ্রমণকারীরা ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, সঠিক নিয়মে ভিসা ব্যবহার করা প্রতিটি ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম লঙ্ঘন বা অতিরিক্ত অবস্থানের কারণে ভবিষ্যতে নতুন করে ভিসা পাওয়া কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে। তাই ভ্রমণকারীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে দেশ ত্যাগ করার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
প্রতিনিধির নাম 
























