প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে যুক্ত ১২০০ ইউনিট

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে গত তিন দিনে মোট ২ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ১ হাজার ইউনিট নিজস্ব প্রয়োজনে ব্যবহৃত হয়েছে এবং অবশিষ্ট ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে আয়োজিত এক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী।

দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের (ডিডি-এলজি) নিয়ে আয়োজিত এই পর্যালোচনা সভায় ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি’ নিয়ে আলোচনা করা হয়। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রীর বাসভবনের এই উদ্যোগটি অন্যদের জন্য একটি দৃষ্টান্ত। সরকারের লক্ষ্য হলো, সমবায় ভবনসহ দেশের প্রতিটি জাতীয় ও সরকারি ভবনের ছাদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা। প্রতিটি ভবনের নিজস্ব চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। তিনি বিদ্যুৎ উৎপাদনকে কেবল ব্যয়ের খাত হিসেবে না দেখে একে একটি ব্যবসায়িক কার্যক্রম হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন এবং উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুতের নেট মিটারিংয়ের জটিলতা নিরসনে প্রশাসনের সাথে সমন্বিত উদ্যোগের কথা বলেন। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকদের (ডিডি-এলজি) নিয়ে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভায়। এর ধারাবাহিকতায় সরকারি ভবনগুলোর ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগাতে চায় সরকার। প্রথমে এসব ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো হবে।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ সময় পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে ইউএনওদের কঠোর ও সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবং সরকার এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করবে। এ সময় তিনি বর্তমান সরকারের অবস্থান পরিষ্কার করে জানান যে, বিএনপি সরকার কর্মকর্তাদের কোনো অন্যায় বা বেআইনি কাজের নির্দেশ দেবে না।

সভায় রাজধানীর মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনাটি নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট উত্তরের কমিটি বাতিল করা হয়েছে এবং এর সাথে জড়িত সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার বহন করবে না। এছাড়া তিনি অতীতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে অনেক কর্মকর্তার চাকরি হারানোর প্রসঙ্গ টেনে বর্তমান প্রশাসনের কর্মপদ্ধতি ও জবাবদিহিতার ওপর জোর দেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

প্রধানমন্ত্রীর বাসভবনের সৌরবিদ্যুৎ থেকে গ্রিডে যুক্ত ১২০০ ইউনিট

আপলোডের সময় : 09:25:41 am, Sunday, 4 October 2026