দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দোকানপাট ও শপিংমলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব সোনিয়া বিনতে তাবিব।

নির্দেশনা অনুযায়ী, ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও সব ধরনের দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে আগামী ২৩ অক্টোবর থেকে পুনরায় পূর্বের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানগুলো সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এরপর ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হবে।

এই নতুন সময়সূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দুর্গাপূজায় দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত

আপলোডের সময় : 08:55:02 am, Tuesday, 6 October 2026