এয়ারবাসের সাথে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সই হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন-এ আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

উড়োজাহাজ ক্রয়ের এই উদ্যোগের বিষয়ে মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্ব বাজারে টিকে থাকতে এবং সেবার মান উন্নয়নে বিমানের আধুনিকায়ন সময়ের দাবি। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো বাংলাদেশের এভিয়েশন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিমানমন্ত্রী বলেন, “বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিমানের আধুনিকায়ন জরুরি।

মন্ত্রী আরও বলেন, কেবল নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করলেই এয়ারলাইনস সফল হয় না। প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্য নির্ভর করে কঠোর পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার ওপর। এ সময় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং সততার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান, যাতে প্রতিষ্ঠানটিকে বিশ্বমানের প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে রূপান্তরিত করা সম্ভব হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

এয়ারবাসের সাথে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর

আপলোডের সময় : 09:35:32 am, Thursday, 8 October 2026