
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর বাড়াতে ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ সংগ্রহের চূড়ান্ত চুক্তি সই হয়েছে। গত বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে দুই পক্ষের মধ্যে এই চুক্তি সই সম্পন্ন হয়।
চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি জার্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এই চুক্তি সইয়ের ফলে রাষ্ট্রীয় এয়ারলাইন্সটির আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে ফ্লাইট পরিচালনা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
- বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
- ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব ফাহমিদা আখতার।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ।
চুক্তির শর্ত অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি উড়োজাহাজ সংগ্রহ করবে, যা মূলত দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে চালানো হবে। এছাড়া আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটের জন্য সংগ্রহ করা হবে আরও ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ।
প্রতিনিধির নাম 
























