রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশ্বাস রোসাটমের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ দ্রুততম সময়ে শুরু করার আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে এক বৈঠকে রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ এই প্রতিশ্রুতি দেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লি থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে আলোচনা হয়। অ্যালেক্সি লিখাচেভ জানান, প্রকল্পের কারিগরি সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি আগামী বছর থেকে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্টআপ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। এই প্রক্রিয়ার মধ্যে বিদ্যুৎ উৎপাদনের আগে প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চুল্লি চালুর প্রাথমিক ধাপগুলো অন্তর্ভুক্ত থাকবে।

প্রকল্পের গুরুত্ব তুলে ধরে রোসাটমের মহাপরিচালক বলেন, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর কেন্দ্রটি সফলভাবে চালু হলে এখান থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করতে সক্ষম হবে।

বৈঠকে রূপপুর প্রকল্পের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশ যৌথভাবে এই খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্রুত বিদ্যুৎ পাওয়ার আশ্বাস রোসাটমের

আপলোডের সময় : 10:20:11 am, Saturday, 10 October 2026