২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করাই এই সফরের প্রধান লক্ষ্য। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

সেমিনার পরবর্তী ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন অংশীদারদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়ায় জাপান সফরে বাণিজ্য ও আন্তর্জাতিক যৌথ উদ্যোগের ওপর জোর দেবে বাংলাদেশ। দীর্ঘদিনের মিত্র জাপানের বিভিন্ন মেগা প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ দুই দেশের মধ্যকার কূটনৈতিক ভিত্তি আরও শক্তিশালী করেছে। তিনি উল্লেখ করেন, গত এপ্রিলে জাপানের প্রধানমন্ত্রীর আহ্বানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে জ্বালানি সংকট মোকাবিলা ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে অনুষ্ঠিত একটি অনলাইন সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন। সেখানে আঞ্চলিক ঐক্যের ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করায় জাপান সরকারের আস্থা বহুগুণ বেড়েছে। আগামী সফরে খাতভিত্তিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য সুযোগগুলো নিয়ে দুই পক্ষের বিস্তারিত আলোচনা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য, ওই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জাপান সরকারের আস্থা বাড়তে সহায়তা করেছে। বিভিন্ন খাতে সহযোগিতার সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ।

একই সংবাদ সম্মেলনে সৌদি আরব সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, সৌদি আরবের যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফর করার আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং উভয় দেশের সুবিধাজনক একটি নির্দিষ্ট সময়ে তিনি দ্রুতই দেশটি সফর করবেন।

ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক ওই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) ড. মু. নজরুল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ ছাড়া বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

২৬ অক্টোবর চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপলোডের সময় : 09:56:38 am, Sunday, 11 October 2026