
উন্নয়ন প্রকল্পের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থ ও জনকল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা এবং গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, গৃহীত প্রকল্প ও লক্ষ্যমাত্রা অর্জনে সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দে সর্বদা সচেষ্ট। তবে এই বরাদ্দের প্রতিটি পয়সা যেন যথাযথভাবে মানুষের উপকারে আসে, তা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তাদের। সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার এক বিশেষ সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বিশাল জনসংখ্যার তুলনায় সরকারি চাকুরিজীবীরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’’।
দায়িত্ব পালনের এই সুযোগ চিরস্থায়ী নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবার চেষ্টা থাকা উচিত যাতে সুযোগ থাকা পর্যন্ত তা দেশের ও মানুষের কাজে যথাযথভাবে ব্যয় করা যায়। পাশাপাশি মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা যদি আরও সক্রিয়ভাবে আপনাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন, তবে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’’।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে পুনরায় আলোচনার আশ্বাস দিয়ে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও বিশ্লেষণ শেয়ার করবেন। সভায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেন এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধির নাম 
























