
শেখ হাসিনাকে যেই ভূতে পেয়েছিল, এখন বিএনপিকেও সেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গত ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর টাউন হলে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কায়েমি স্বার্থবাদীরা কখনোই উদীয়মান তরুণদের নতুন নেতৃত্বকে মেনে নিতে চায় না।
মামুনুল হক অভিযোগ করে বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলা হলেও বিএনপি তাতে বাধা সৃষ্টি করছে। রাষ্ট্রব্যবস্থা ও সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া বর্তমান কাঠামোতে যে দলই টানা পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারা আবারও পরবর্তী হাসিনায় রূপ নেবে। তিনি দেশের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর দপ্তরে একচ্ছত্রভাবে বন্দি করে রাখার সমালোচনা করেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে ওই সমাবেশে দলটির শীর্ষ নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধির নাম 
























