
রাজধানীর আবদুল গনি রোডের বর্তমান কার্যালয় থেকে সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রবিবার (১৮ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রস্তাব অনুযায়ী, আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় ভবন নির্মাণ করা হবে। ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয়ে অফিস করার লক্ষ্যমাত্রা নিয়ে সরকার এগোচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ। বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি বছরের নভেম্বর থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত।
এই বিশাল প্রকল্প বাস্তবায়নে সরকার ৩ হাজার ৪০৯ কোটি ৪৪ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ের প্রাক্কলন করেছে। আগামী নভেম্বর মাস থেকেই প্রকল্পটির আনুষ্ঠানিক বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধির নাম 
























