দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সোমবার (১৯ অক্টোবর) সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, দুপুরে তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন। সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ফেসবুক পোস্টে তিনি কিছু ব্যক্তির সমালোচনা করে বলেন, তাকে নিয়ে অনেক সুশীল মানুষ উল্লাস প্রকাশ করছেন। তবে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে এই ব্যক্তিরা বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে অংশ নেবেন।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের চেয়ে এখন একজন বিএনপি কর্মী হিসেবে কাজ করতে তিনি বেশি আগ্রহী। ইশরাক হোসেন জানান, মন্ত্রী পদ থেকে বিদায় নেওয়ার পর তিনি মাদকের বিরুদ্ধে আরও জোরালো এবং শতগুণ উদ্দীপনা নিয়ে কাজ করবেন। তার পরিচালিত পরিচ্ছন্নতা কর্মসূচি ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, এখন থেকে তিনি কোনো দাপ্তরিক দায়িত্বের পরিবর্তে দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরে সময় দেবেন। তার লক্ষ্য এখন মাদক নির্মূল এবং সংগঠনকে শক্তিশালী করা।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

আপলোডের সময় : 09:42:24 am, Monday, 19 October 2026