
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর সৃষ্ট বিতর্কের জেরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটে নিজের ফেইসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার বড় ছেলে ও ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানান। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ফেইসবুকে লিখেছেন, “আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।”।
ঘটনার সূত্রপাত গত শনিবার বিকালে, যখন ইশরাক হোসেন তার ব্যক্তিগত ফেইসবুক পেজে গেণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের বেশ কয়েকটি ভিডিও আপলোড করেন। ভিডিওগুলোতে তাকে সরাসরি অস্ত্র হাতে অভিযানে অংশ নিতে এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে কয়েকজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
প্রতিমন্ত্রীর এই কর্মকাণ্ড নিয়ে সৃষ্ট বিতর্কের পর ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনাটি তারা অবগত হয়েছেন। স্থানীয় ডিসিকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিবি প্রধান স্পষ্ট করেন, যদি এই অভিযানে আইনের কোনো ধরনের ব্যত্যয় ঘটে থাকে, তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবে। অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর এ অভিযান ঘিরে তুমুল বিতর্ক তৈরি হওয়ার পরদিন ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম বলেন, “আপনারা যেটা দেখেছেন, আমরাও দেখেছি। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়ে থাকলে ডিএমপি অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।”।
নিজের ফেসবুক পোস্টে সমালোচকদের উদ্দেশ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এই সদস্য আরও লেখেন, কিছু মানুষ এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উল্লাস করছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রয়োজন পড়লে তারাও বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে শরিক হবেন।
প্রতিনিধির নাম 
























