চলতি মাসের বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত মূল বেতন

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর প্রক্রিয়া আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সম্পন্ন হচ্ছে। গত ৫ অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। এর আওতায় সরকারি চাকরিজীবীরা আইবাস++ পোর্টালে প্রয়োজনীয় তথ্য যুক্ত করে নিজেদের বেতন নির্ধারণের কাজটি সম্পন্ন করছেন। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী, ফিক্সেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই অক্টোবর মাসের বেতনের সঙ্গেই নতুন কাঠামোর বর্ধিত মূল বেতন ও বকেয়া অর্থ পরিশোধ করা হবে। এর ফলে সরকারি কর্মচারীরা তিন মাসের বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন।

বেতন নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের আইবাস++ মডিউলে গিয়ে জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, পদবি, বর্তমান গ্রেড ও মূল বেতনের সঠিক তথ্য প্রদান করতে হচ্ছে। কারো পদোন্নতি, বদলি বা উচ্চতর গ্রেডপ্রাপ্তির ক্ষেত্রেও সংশ্লিষ্ট অফিস আদেশ সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যে কোনো প্রকার ভুল থাকলে বেতন নির্ধারণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, তাই কাগজপত্র যাচাই-বাছাই করে তথ্য দেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ বিভাগ। তবে বর্তমান নির্দেশনায় বাড়িভাড়া, চিকিৎসা এবং অন্যান্য ভাতার কোনো পরিবর্তন করা হয়নি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুরনো মূল বেতনের ভিত্তিতেই এসব ভাতা প্রদান করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

চলতি মাসের বেতনের সঙ্গেই মিলবে বর্ধিত মূল বেতন

আপলোডের সময় : 10:47:40 am, Tuesday, 20 October 2026