আইন ভঙ্গ করায় কাতারে কর্মী নিয়োগ সংস্থার লাইসেন্স বাতিল

শ্রম আইন ও সরকারি নীতিমালা অমান্য করা এবং সেবাগ্রহীতাদের অভিযোগ মীমাংসায় সহযোগিতা না করায় কাতারে একটি কর্মী নিয়োগকারী সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে। ‘আল লুলুয়াহ অফিস ফর রিক্রুটমেন্ট অব ওয়ার্কার্স’ (লাইসেন্স নম্বর: ৬৩৮) নামের এই ম্যানপাওয়ার প্রতিষ্ঠানটির কার্যালয় একই সঙ্গে বন্ধ করে দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

আইনি প্রক্রিয়া মেনে ২০২৬ সালের ৪৭ নম্বর সিদ্ধান্তের আওতায় এই পদক্ষেপ নেয় কাতার শ্রম মন্ত্রণালয়। সংস্থাটি জানায়, বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষা, সেবাগ্রহীতা ও নিয়োগকর্তাদের স্বার্থ সংরক্ষণ এবং শ্রমবাজারে সুশাসন বজায় রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার প্রক্রিয়া স্বচ্ছ রাখা, সেবাগ্রহীতা ও নিয়োগকর্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং বাজারে সুশাসন প্রতিষ্ঠার সার্বিক ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিস।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, প্রচলিত আইন ও সরকারি নির্দেশ মেনে চলতে ব্যর্থ হলে যেকোনো প্রবাসী বা নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি কোনো ম্যানপাওয়ার বা রিক্রুটমেন্ট এজেন্সির বিরুদ্ধে নিয়মভঙ্গ কিংবা চুক্তি লঙ্ঘনের অভিযোগ থাকলে হটলাইন নম্বর ১৬৫০৫-এ যোগাযোগ করে সরাসরি অভিযোগ জানাতে বলা হয়েছে। কোনো রিক্রুটমেন্ট এজেন্সি বা ম্যানপাওয়ার অফিসের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন, চুক্তিভঙ্গ বা অন্য কোনো অভিযোগ থাকলে সাধারণ মানুষকে সরাসরি শ্রম মন্ত্রণালয়ের হটলাইন নম্বর ১৬৫০৫ -এ ফোন করে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

আইন ভঙ্গ করায় কাতারে কর্মী নিয়োগ সংস্থার লাইসেন্স বাতিল

আপলোডের সময় : 10:38:30 am, Thursday, 22 October 2026