
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে (এনএইচটিটিআই) বিভিন্ন মেয়াদে ডিপ্লোমা ও পেশাদার কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পর্যটন ও সেবা খাতে দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই পাঁচটি কোর্সের আবেদন প্রক্রিয়া আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে চলমান থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির নির্ধারিত ওয়েবসাইট www.nhtti.gov.bd/admission-এর মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ৩ জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। বিমান বাংলাদেশের ক্যাটারিংয়ে ডিপ্লোমা, যাঁদের আবেদন করার সুযোগ।
কোর্সগুলোর মধ্যে দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট’ (ডিএইচএম–৪১ ও ৪২) কোর্সের মোট ফি ২ লাখ ১০ হাজার টাকা, যা চার কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে। এতে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাস হতে হবে। একই শিক্ষাগত যোগ্যতায় এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ (ডিটিএইচএম–০৯) কোর্সে ভর্তি হওয়া যাবে, যার মোট ফি ১ লাখ টাকা। এই দুটি কোর্সের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ পর্যন্ত বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর নির্ধারণ করা হয়েছে। এছাড়া এই ডিপ্লোমা কোর্সে এয়ারলাইনস টিকিট বুকিং সফটওয়্যার–সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে।
এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য রয়েছে এক বছর মেয়াদি ‘প্রফেশনাল বেকিং কোর্স’ (পিবিসি–১১), যার ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয়। পাশাপাশি এক বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন কালিনারি আর্টস অ্যান্ড ক্যাটারিং ম্যানেজমেন্ট’ (ডিসিসিএম–১৯ ও ২০–শেফ ট্রেনিং) কোর্সটিও শুক্র ও শনিবার পরিচালিত হবে। এতে আবেদনের জন্য এসএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। এছাড়া এক বছর মেয়াদি ‘প্রফেশনাল শেফ কোর্স’ (পিসিসি–৩৯ ও ৪০)-এর জন্য এসএসসি পাস এবং সর্বোচ্চ ৩০ বছর বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন। পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, তাদের সব পাঠ্যসূচি আইএলও ও ইউএনডিপি বিশেষজ্ঞদের দ্বারা প্রণীত এবং প্রশিক্ষিত জাতীয় শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়। ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে বা যেকোনো সহায়তার জন্য আবেদনকারীরা রাজধানীর ৮৩–৮৮, বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী, ঢাকা–১২১২ ঠিকানায় যোগাযোগ করতে পারেন। এছাড়া ০১৯৯১১৩৯০১১ নম্বরে কল করে অথবা [email protected] ঠিকানায় ই–মেইল করেও বিস্তারিত তথ্য জানা যাবে।
প্রতিনিধির নাম 

























