1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তাড়াশে প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টারের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তাড়াশে প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টারের মৃত্যু

মোঃ আনোয়ার হোসেন সাগর, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় প্রবীণ সাংবাদিক আকছেদ আলী মাস্টার আর নেই। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ২ ঘটিকার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চাকরৌহালী গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি

ভোরের কাগজ ও দৈনিক সানসাইন পত্রিকার পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলা প্রতিনিধি ছিলেন।

এলাকাবাসী জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ সাংবাদিক আকছেদ আলী মাস্টার দীর্ঘদিন বাড়িতে শয্যাশায়ী ছিলেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি  দুই স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে এলাকার বাড়িতে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা। স্বজনদের সান্ত্বনা দিতে যান শহরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আজ রাত ৮ ঘটিকার সময় নওগাঁ ইউনিয়নের দেবীপুর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ  অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com