1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা
  • আপডেট সময়ঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫ বার

নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ১টি শটগান, চায়নিজ রাইফেলের ২টি ম্যাগজিন ও ১টি চায়নিজ রাইফেলের ট্রিগার ম্যাকানিজম উদ্ধার করেছে নরসিংদী সেনা ক্যাম্পের দুটি আভিযানিক দল।
শুক্রবার ও শনিবার নরসিংদী সেনা ক্যাম্পের (২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট) এর ক্যাপ্টেন রকিব ও লেফট্যানান্ট সাদমানের নেতৃত্বে পলাশ উপজেলার ঘোড়াশাল টেঙ্গরপাড়া এবং নরসিংদী শহরতলী চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে এসব অস্ত্র-শস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নরসিংদী সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মো. ফাহিম মাহবুব, নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এর উপস্থিতে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদের কাছে এসব অস্ত্র-শস্ত্র হস্তান্তর করেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই দুর্বৃত্তরা নরসিংদী জেলা কারাগার থেকে কারারক্ষীদের ৮৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ৮হাজার ১৫ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com