1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে স্বস্তি - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণি পেশার মানুষের মাঝে স্বস্তি

সাগর কুমার বাড়ই , স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার

খুলনা জেলার তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জনসাধারণের সেবার মানও বেড়েছে। যৌথ বাহিনী তেরখাদায় অবস্থান করার পর তেরখাদা এলাকায় সব ধরণের আতঙ্ক কেটে গেছে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতেই মাঠে নেমেছে যৌথ বাহিনী।
উপজেলা বাসীকে ভালো রাখা এবং ভালো থাকার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করছে যৌথ বাহিনীর সদস্যরা। যৌথবাহিনী সাধারণ লোকদের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করে চলেছেন।সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলার উন্নয়ন ত্বরান্বিত করতেও ব্যাপকভাবে কাজ করছেন।
জানা গেছে , এক সময় আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় বংশে বংশে, গোত্রে গোত্রে দেশীয় তৈরি অস্ত্র বিশেষ করে ঢাল সড়কি, রামদা নিয়ে গ্রাম্য কাইজায় লিপ্ত হতো।
তাও কমে গেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দ্বিগ্বিদিক ছুটে চলেছেন তেরখাদার পথে প্রান্তরে।
যৌথবাহিনীর অংশ হিসেবে নৌবাহিনীর সদস্যরা তেরখাদা উপজেলার বিভিন্ন হাটবাজারে , জনসমক্ষে গিয়ে জনসাধারণকে সচেতন করছেন এবং শান্তিপূর্ণ বসবাসে আশ্বাস প্রদান করছেন।
সকল শ্রেণির লোকেরা এখন স্বাভাবিক জীবন যাপন করছে। যৌথ বাহিনীর কর্মকর্তাদের নিরলস পরিশ্রমের কারণে উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শান্ত হচ্ছে।
শান্তির জনপদ এখন তেরখাদা।
তেরখাদার সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষ সন্তানদের তদারকি শুরু করেছেন। এখন আর নেই কোন হতাশা। যৌথবাহিনীর কার্যক্রম চলমান থাকার কারণে তেরখাদা উপজেলা অচীরেই একটি সুশৃঙ্খল পরিবেশে রূপান্তরিত হবে। নৌবাহিনীর সদস্যদের দেখা যায় তারা তেরখাদার বিভিন্ন এলাকায় সর্বসাধারণকে উদ্বুদ্ধ করছেন। দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে চান তারা।
আইনশৃঙ্খলার বিঘ্নকারী সে যে- ই হোক না কেনো তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
সূত্র জানায়, যৌথ বাহিনীর সাথে থানা পুলিশও মাঠে নেমেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com