বাগেরহাটের চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

বিজ্ঞ জেলা দায়রা জজ আদালত, বাগেরহাট কর্তৃক ১৯৯৮ সালে বাগেরহাটের মোড়েলগঞ্জে চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার প্রধান আসামী শহিদুল মল্লিক (৫৫) কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড আদেশ প্রদান করা হয়। উক্ত চাঞ্চল্যকর হত্যা কান্ডের পর থেকে আসামী শহিদুল মল্লিক বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। বর্তমানে বাগেরহাটের মোড়লগঞ্জে আসামি সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি পরিচালনা করে আসছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকস পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-৬ এর অভিযানিক দল আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রাখে।
গত ১৪ সেপ্টেম্বর ২০২৪ র‌্যাব-৬, (সদর কোম্পানীর) একটি চৌকশ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, আসামী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন ফেরিঘাট এলাকায় অবস্থান করছে।উক্ত আভিযানিক দলটি এ ৫ ৩০ মিনিটের সময় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শহিদুল মল্লিক (৫৫) কে বহরবুনিয়া, মোড়লগঞ্জ থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শৃঙ্খলাভঙ্গ: ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার

Verified by MonsterInsights

বাগেরহাটের চাঞ্চল্যকর সংখ্যালঘু নারী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

আপলোডের সময় : 07:10:05 pm, Sunday, 15 September 2024