1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে চাঁদা না দেয়ায় গণধর্ষণের অভিযোগে ৪ জনের নামে আদালতে মামলা - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:০৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে চাঁদা না দেয়ায় গণধর্ষণের অভিযোগে ৪ জনের নামে আদালতে মামলা

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
  • আপডেট সময়ঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার

যশোরে চাঁদার টাকা না দেয়ায় এক নারীকে গণধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে এ মামলা করেছেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবির অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ।

আসামিরা হলো, শহরের খড়কির হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটিয়া ইউনুস আলী, ঘোপ ধানপট্টির জলিল মিয়ার ছেলে শরিফুল ইসলাম সোহাগ, দড়াটানা হাসপাতাল মোড়ের নিউ ভৈরব হোটেল এন্ড রেস্টুরেন্টের মেসিয়ার নুর ইসলাম ও মাগুরা শালিখার সমীখালি গ্রামের আব্দুল আজিজ মোল্যার ছেলে আরিফ হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। চলতি বছরের ১ জুন রাতে ব্যবসা প্রতিষ্ঠানে এসে আসামিরা সোহাগকে দেখিয়ে বাহিনী প্রধান হিসেবে পরিচয় করে দেয়। এ সময় আসামি সোহাগ তার স্বামীকে দোকানের পাশে ডেকে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ৫ জুন আসামিরা ওই ব্যবসায়ীর বাড়িতে গেলে দরজা খুলে দিলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বারান্দায় নিয়ে মুখে টেপ মেরে গ্রিলের সাথে বেঁধে রাখে। এরপর আসামিরা তার স্ত্রীকে ধর্ষণ ও চেকের পাতায় স্বাক্ষর করে নিয়ে যায়। আসামিরা প্রভাবশালী ও সন্ত্রাসী হওয়ায় আইনের আশ্রয় নেয়া সম্বব হয়নি। পরিবেশ অনুকূলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com