1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃ কাউসার মিয়া দিপু, স্টাফ রিপোর্টার বগুড়া
  • আপডেট সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৯ বার

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ৯ ঘটিকার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ১০ ঘটিকার দিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন। নিহত মেহেদী শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনীর অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে ক্যাম্পাসে কনসার্টের আয়োজন করে শিক্ষার্থীরা। কনসার্টকে কেন্দ্র করে কলেজ এলাকায় প্রচুর মানুষের সমাগম হয়। এরই মধ্যে সেখানে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির টিএএসআই লালন হোসেন জানান, সন্ধ্যায় আজিজুল হক কলেজে কনসার্ট চলছে। রাতে সেখানে মেহেদী নামের একজন ছুরিকাহত হন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তবে কি কারণে হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com