1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতারণার দায়ে এক বছরের সাজাপ্রাপ্ত সেলিম উদ্দিন গ্রেপ্তার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতারণার দায়ে এক বছরের সাজাপ্রাপ্ত সেলিম উদ্দিন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার

প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী সেলিম উদ্দিন দুলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) ইলিয়াস কবির।

পুলিশ জানায়, চট্টগ্রামের ব্যবসায়ী সেলিম উদ্দিন ঢাকার এক ব্যবসায়ীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা করেন। তদন্ত শেষে যাত্রাবাড়ী থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

গত ৮ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২০ এর বিচারক দিলরুবা আপরোজ তিথি এ মামলায় সেলিম উদ্দিনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেপ্তারের দায়িত্ব পান চট্টগ্রামের পাঁচমাইল থানা-পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, সেলিম উদ্দিন ঢাকার রমনা এলাকায় অবস্থান করছেন। এরপর পাঁচমাইল থানা ডিবি রমনা বিভাগের সহায়তা চায়। যৌথ অভিযানে বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেলিম উদ্দিনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com