
নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইয়ুথ টেলিভিশন ও ইয়ুথ টিভি নিউজ পরিবার।
শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণের পর ইয়ুথ টেলিভিশন ও ইয়ুথ টিভি নিউজ পরিবারের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইয়ুথ টেলিভিশন এর চেয়ারম্যান ও ইয়ুথ টিভি নিউজ এর সম্পাদক মো: সামছুল হক নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম অঙ্গনের দীর্ঘদিনের অসংগতি চিহ্নিত করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ন্যায্য দাবি-দাওয়া এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে নতুন মন্ত্রী কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ আরও সুদৃঢ় হবে এবং গণমাধ্যমবান্ধব নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশের সংবাদকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
ইয়ুথ টেলিভিশন ও ইয়ুথ টিভি নিউজ পরিবার নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।