
ইরান-সমর্থিত হুথিদের বিভিন্ন ঘাঁটি ও অবস্থানে বড় ধরনের ড্রোন হামলা পরিচালনা করেছে ইয়েমেনের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া সেন্টারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, ইয়েমেনের একাধিক ফ্রন্টে এই সামরিক অভিযান চালানো হয়েছে। এর মধ্যে সাদা গভর্নরেটের উত্তরাঞ্চলীয় বাকাম জেলায় পরিচালিত হামলার দৃশ্যও জনসমক্ষে আনা হয়েছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হুথিদের লক্ষ্যবস্তুতে ড্রোন থেকে সুনির্দিষ্টভাবে বোমা নিক্ষেপ করা হচ্ছে।