1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাতারের আল খোরে নারীদের জন্য চালু হলো বিনামূল্যে কোরআন হিফজ কেন্দ্র - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাতারের আল খোরে নারীদের জন্য চালু হলো বিনামূল্যে কোরআন হিফজ কেন্দ্র

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার

মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে কাতারের আল খোর শহরে নারীদের জন্য একটি বিশেষ কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। প্রয়াত সমাজসেবী মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদির স্মৃতির উদ্দেশ্যে ‘মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বানাঈদ আল-মেহন্দি সেন্টার ফর মেমোরাইজিং দ্য হোলি কোরআন ফর উইমেন’ নামের এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। আজ ১ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয়েছে।

মরিয়ম বিনতে মোহাম্মদ আল-বনেইদ আল-মোহান্নাদি তাঁর জীবদ্দশায় মানবসেবা ও দাতব্য কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবার এই শোককে একটি মহৎ উদ্যোগে রূপান্তর করেছে। সদকায়ে জারিয়া হিসেবে প্রতিষ্ঠিত এই সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও তেলাওয়াতের মাধ্যমে মরহুমার আমলনামায় অবিরাম নেক আমল যুক্ত হবে বলে আশা করছে তাঁর পরিবার।

স্থানীয় নারী, মা ও তরুণীদের দ্বীনি শিক্ষার সুযোগ করে দিতে এই সেন্টারের সব কোর্স সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। এখানে বয়স নির্বিশেষে যেকোনো নারী ও কিশোরী পবিত্র কোরআন হিফজ ও তেলাওয়াত শিখতে পারবেন। শিক্ষার্থীদের নিজস্ব গতিতে শেখার সুবিধার্থে এখানে আধুনিক ও সুবিন্যস্ত পঠন-পাঠন ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

কাতারের আল খোর অঞ্চলের স্থানীয় নারীদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়নে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় শিক্ষার প্রসারে এবং নারীদের কোরআনের আলোয় আলোকিত করতে এই উদ্যোগটি স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights