ঢাকায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

রাজধানী ঢাকার একটি হাসপাতালে চলতি বছরের ২৯ জানুয়ারি সন্তান প্রসবের সময় চিকিৎসকের অবহেলায় এক নারীর মৃত্যুর ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিচারের দাবিতে সরব হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ঘটনার পর থেকেই ডোরার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, গর্ভাবস্থায় চিকিৎসার দায়িত্বে থাকা স্ত্রীরোগ বিশেষজ্ঞের অবহেলা ও গাফিলতির কারণে ওই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ত্রুটি ছিল কি না বা চিকিৎসার সিদ্ধান্ত নিতে গিয়ে কোনো গাফিলতি হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবারটি। এরই ধারাবাহিকতায় গত ৯ সেপ্টেম্বর ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শোকাহত পরিবার ও বিভিন্ন কমিউনিটি নেতারা অংশ নেন। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে চিকিৎসায় অবহেলার বিচার ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে কমিউনিটি নেতৃবৃন্দ ও ডোরার পরিবারের সদস্যরা স্পষ্ট করেন, তারা ব্যক্তিগত কোনো প্রতিহিংসা চান না, বরং সত্য উন্মোচন এবং ন্যায়বিচারই তাদের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট হাসপাতালের মেডিকেল রেকর্ড, চিকিৎসার নথি এবং চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়টি যথাযথভাবে তদন্ত করার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, তদন্তে যদি কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত গাফিলতি প্রমাণিত হয়, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ঢাকায় চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

আপলোডের সময় : 09:09:44 am, Sunday, 13 September 2026