
গণিত ইশকুলের জনপ্রিয় চরিত্র গণিত ভাইয়া শিক্ষার্থীদের গণিতকে আনন্দময় করে তুলতে নিয়মিত বিভিন্ন ধাঁধা নিয়ে হাজির হয়। এবার গণিত ভাইয়া হাজির হয়েছে এক নতুন গাণিতিক সমস্যা নিয়ে।
একটি রেলস্টেশনের ওয়েটিং রুমে ট্রেন আসার অপেক্ষায় রয়েছেন কিছু যাত্রী। উপস্থিত যাত্রীদের মধ্যে ৭ জনকে প্রশ্ন করা হলো, ‘আপনার সাথে একই স্টেশনে আর কতজন যাত্রী নামবে?’ তাদের দেওয়া উত্তরগুলো ছিল যথাক্রমে ১, ১, ২, ১, ৩, ২ এবং ২। এই তথ্যের ভিত্তিতে ওয়েটিং রুমে ন্যূনতম কতজন যাত্রী বসে আছেন, তা বের করতে হবে।
আপনার উত্তরটি গণিত ইশকুলের ফেসবুক পেজে এই পোস্টের মন্তব্যের ঘরে জানিয়ে দিন। মনে রাখবেন, প্রতি মাসে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের জন্য গণিত ভাইয়ার পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা।
প্রতিনিধির নাম 

























