একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদন আজ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামীকাল ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত ভর্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পর্যায়ে শিক্ষার্থীরা আসনসংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রাখতে পারবেন।

এ ধাপে তারা আবেদন করতে পারবেন যারা আগে আবেদন করেননি, আবেদন করেও কোনো কলেজে সুযোগ পাননি, অথবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন সম্পন্ন করতে পারেননি। এছাড়া ভুল কোটা ব্যবহারের কারণে প্রথম পর্যায়ে সুযোগ না পাওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদনের সুযোগ পাচ্ছেন। প্রথম ধাপে আবেদন করেও কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হতে না পারা শিক্ষার্থীদের জন্য এই পর্যায়ে পুনরায় ২২০ টাকা ফি প্রদানের প্রয়োজন নেই; তারা সরাসরি ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজ সিলেকশন বা এডিট করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদনকারীদের ফল ১ অক্টোবর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের সুযোগ থাকবে। নির্ধারিত এই সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন ও নির্বাচন বাতিল বলে গণ্য হবে। পরবর্তীতে ৪ অক্টোবর রাত ৮টায় দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। সবশেষে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কোটার বিষয়টি যথাযথভাবে যাচাই করে নির্বাচন করার নির্দেশনা রয়েছে। ফল প্রকাশের পর ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুততম সময়ের মধ্যে নিশ্চায়ন ফি জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুরো প্রক্রিয়ায় ভর্তি ওয়েবসাইটের নির্দেশনাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু আজ

আপলোডের সময় : 09:45:16 am, Sunday, 27 September 2026