
রাজধানীর ঐতিহ্যবাহী হলি ক্রস বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে দিবা শাখায় নবম শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে আগ্রহী ছাত্রী ভর্তি করা হবে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী বিদ্যালয় থেকে ভর্তি আবেদন ফরম সংগ্রহ এবং পূরণকৃত ফরম জমা দিতে হবে।
আবেদন ফরম সংগ্রহ ও ফি সংক্রান্ত নিয়মাবলি
- ফরম বিতরণের সময়সূচি: ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও আগামী ০১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে সরাসরি বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।
- সংগ্রহকারী: শুধুমাত্র প্রার্থীর পিতা অথবা মাতার যেকোনো একজনকে সশরীরে উপস্থিত হয়ে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
- আবেদন ফরমের মূল্য: ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা, যা সম্পূর্ণ অফেরতযোগ্য। ফরম কেনার সময় সঠিক পরিমাণ নগদ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাংতি টাকা প্রদান করা হবে না।
- ফরম পূরণ: বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরমটি প্রার্থীকে নিজ হাতে সুন্দরভাবে পূরণ করতে হবে।
আবেদনকারীর যোগ্যতা
- বয়সসীমা: ২০২৭ সালে দিবা শাখায় নবম শ্রেণির ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৩ থেকে ১৪ বছরের মধ্যে হতে হবে।
- শিক্ষাগত দক্ষতা: শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত ২০২৬ সালের অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে প্রার্থীর পর্যাপ্ত ও স্পষ্ট জ্ঞান থাকতে হবে।
ফরম জমা ও প্রার্থী বাছাই কার্যক্রম
আবেদন ফরম যথাযথভাবে পূরণের পর নির্ধারিত দিনে জমা দিতে হবে এবং ভর্তিপ্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থী বাছাই কার্যক্রমে অংশ নিতে হবে।
- বাছাইয়ের তারিখ: ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার।
- সময়সূচি: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। প্রার্থীদের অবশ্যই দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত হতে হবে।
- পরীক্ষার বিষয়সমূহ: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রার্থীর অর্জিত জ্ঞান মূল্যায়ন করা হবে।
ফরমের সঙ্গে প্রদেয় প্রয়োজনীয় কাগজপত্র
- জন্মসনদ: প্রার্থীর জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপি জমা দিতে হবে।
- বিশেষ সনদ: খ্রিষ্টান ধর্মাবলম্বী প্রার্থীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদের ডিজিটাল রঙিন কপির পাশাপাশি বাপ্তিস্ম সনদের অরিজিনাল কপি জমা দিতে হবে।
- ছবি: ২০২৬ সালে প্রার্থীর পড়াশোনা করা বিদ্যালয়ের ইউনিফর্ম বা স্কুল ড্রেস পরিহিত পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি ফরমের নির্দিষ্ট স্থানে যুক্ত করতে হবে।
- অভিভাবকের এনআইডি: প্রার্থীর পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি একই পৃষ্ঠায় স্ক্যান বা ফটোকপি করে জমা দেওয়া বাধ্যতামূলক।
- প্রত্যয়নপত্র: প্রার্থী ২০২৬ সালে যে বিদ্যালয়ে অধ্যয়ন করেছে, সেই বিদ্যালয় থেকে সংগৃহীত মূল প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য নীতিমালা
- ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ ও চূড়ান্ত ফলাফল বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
- নবম শ্রেণিতে ছাত্রী ভর্তিপ্রক্রিয়ার যাবতীয় তথ্য, নিয়মাবলী ও সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
- ভর্তিপ্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থীর পিতা-মাতা ও অভিভাবক এই বিদ্যালয়ের প্রচলিত যাবতীয় আইন ও নিয়মকানুন মেনে নিতে পূর্ণ সম্মতি জানিয়েছেন বলে ধরে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তথ্য
- নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবে।
প্রতিনিধির নাম 

























