1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দলীয় প্রধানের সাক্ষাত পাচ্ছেন আ. লীগের ৩৩৬২ মনোনয়ন প্রত্যাশী - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দলীয় প্রধানের সাক্ষাত পাচ্ছেন আ. লীগের ৩৩৬২ মনোনয়ন প্রত্যাশী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৯ বার

দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক পেয়েছেন নৌকা প্রতীকের ৩ হাজার ৩৬২ জন মনোনয়ন প্রত্যাশী। শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী রোববার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রেরিত এক চিঠিতে জানানো হয়েছে, ‘আগামী ২৬ নভেম্বর ২০২৩ রবিবার সকাল ১০টায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।’
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ-এর মাননীয় সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি।

‘সভায় বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।’

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

ইয়ুথ টিভি/ বিএম শহিদুল

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights