
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইন ধরে হাঁটার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও মেয়ের প্রাণহানি ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পলাশের ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার (৩০) ও তাঁর আট বছর বয়সী মেয়ে রাফা মনি। তাঁরা ওই এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। নিহত ব্যক্তিরা হলেন পলাশের ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার (৩০) ও তাঁর মেয়ে রাফা মনি (৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে আকলিমা আক্তার তাঁর মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস সড়কে হাঁটতে বের হন। একপর্যায়ে তাঁরা রেললাইনে উঠে হাঁটছিলেন। এ সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকলিমা আক্তারের মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশু রাফা মনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে পৌঁছে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 

























